মলয় রায়চৌধুরী
সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০১৪
বাংলাদেশের 'দোলক' পত্রিকায় প্রকাশিত আমার একটি কবিতা
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০১৪
বর্তমান কালখণ্ডের কবিদের নিয়ে একটি লেখা
মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪
শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪
সাবর্ণভিলার আত্মহত্যা
আমাদের সাবর্ণভিলার, নোনাঝুরো খণ্ডহর
আত্মহত্যা করে নিল আজ
কাছারিবাড়ির তিনশ বছরের নীল অন্ধকারে
ঝুলছে নিঃসঙ্গ একা নতুনকাকার মেয়ে পুটি
বেঁধে গিঁট জামদানি শাড়ি
আত্মহত্যা করে নিল আজ
কাছারিবাড়ির তিনশ বছরের নীল অন্ধকারে
ঝুলছে নিঃসঙ্গ একা নতুনকাকার মেয়ে পুটি
বেঁধে গিঁট জামদানি শাড়ি
ফাক ইউ
আছড়ে কেলিয়ে পড়ে গেল আজ আশি বছরের মহীরুহ
প্রতিষ্ঠানের রেডউড ; অপগণ্ড শোকক্যালা পরগাছা নিয়ে
খোকাখুকু উইপোকাদের কাঁধে চলল ক্যাওড়ায়
শুরু হল সবুজ শতক জুড়ে শিশিরের রোদেলা হুল্লোড়
ঘাসফুলে বুনোবীজে দুর্দম হাত-পা ছড়ানো উদ্দাম
অবশ্যি এরাও জানে শিগ্গিরি আলো-হাওয়া চাপা দিয়ে যম
উঠে যাবে আরেকটা রক্তচোষা গদাইলস্কর ভুঁড়ো ডেডউড ভাম
চুষে খাবে ওদেরই মাটির গন্ধ কচিতাজা সুখের স্বাধীন
যদ্দিন তা না হচ্ছে তদ্দিন কাশফুলে মুথাঘাসে দুর্বাদলের শীষে
মৌমাছি প্রজাপতি ফড়িঙেরা গেয়ে নিক ফাকিউ ফাকিউ সুরে
ফাকিউ ফাকিউ ফাক ইউ ফাকিউ ফাকিউ ফাক ইউ..

লেবেলসমূহ:
প্রতিষ্ঠানবিরোধী কবিতা,
Anti-establishment Poetry
সোনাগাছিতে বৃষ্টি
পাকানো সিঁড়ির শেষে, তিন তলার বাঁকে, বলল পিসতুতো দাদা
"এই হল সোনাগাছি, শহরের রানি, ফি-রাত্তিরে পাঁচ লিটার
খোকাখুকু জমা হয় এ-পাড়ায়, ভেবে দ্যাখ, মৌজমস্তিতে নষ্ট
কত-শত মহান পুরুষ-নারী, জন্মাবার আগেই খাল্লাস ;
ওই যে গুটকাঠোঁট মাসি, ওকে বললেই, যাকে চাই নিস--
এখন তো চুলখোলা মেয়েদের নধর দুপুর, সকলেই ফাঁকা,
হাফরেটে সুন্দরীতমাকে পেয়ে যাবি ; কাজ আছে, আমি চললুম ।"
'ঘরে নয়, বিছানায় নয়, চলো না কালবৈশাখিতে ভিজে
প্রেমিকার অভাব মেটাই', বলি কালো মেয়েটিকে ।
চুড়িদার শ্যামলিমা আর আমি কোমর জড়িয়ে
আহিরিটোলার ঘাটে ঝোড়োজল গঙ্গায় নামি--
ও হয় ফোলানো পালের নৌকো, চিৎসাঁতার দোল খায়
আমি হই লগিঠেলা ভাটিয়াল মাঝি ।
"আবার এসো কিন্তু, অ্যাঁ, প্রেমিকা ভেবেই চলে এসো
যেদিন পড়বে বৃষ্টি, ভেতরে তো ভিজছি না
বাইরের ভেজবার রোগটুকু দিয়ে চলে যেও ।"

সেই যে আমার নানা রঙের দিনগুলি
'সি এম জিন্দাবাদ' নিশিডাক ; পিছনে ফিরতেই, চিৎকারকারী
সাবর্ণভিলার ছায়াছ্যাঁদা সিংদরোজার চৌকাঠে
ছোরাটা ঢুকিয়ে দিল খুড়তুতো ভাইয়ের পেটে !
"সি এম ? সি এম ?" গলিটা দৌড়োয় দুদ্দাড়
'না, না, মুখ্যমন্ত্রীর জয় চায়নি গো, পালাও পালাও'
ছলকানো আতঙ্কের ঘড়া ফেলে ন্যাতাদঙ্কা খাওয়া-পরা মাসি
লেংচে ছুটতে গিয়ে খালি পেটে বমি করে তলপেট চেপে
যাবতীয় তত্ত্বের কস্তাপেড়ে থুতু : অস্ত্র কি মিসানথ্রপিস্ট
গামছামুখো ছুরি ছোরা ন্যাপালা ভোজালি বোমা বন্দুক ?
আজকে পেলুম টের ঊর্ধ্বশ্বাস বুক থেকে নয় । চিতাবাঘ গতি
ঘিলুতে জীবাশ্ম সেজে আলোর গণিত নিয়ে টুঁটি টিপে নামে :
'সি এম তো চারু মজুমদার'
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)