মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী
প্রতিষ্ঠানবিরোধী কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রতিষ্ঠানবিরোধী কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

আপনি তো নিজেই কথা রাখেননি


কেনই বা রাখবে অন্য লোকে কথা ? যখন আপনি নিজেই
দেয়া কথা রাখতে লজ্জাও পান না ? ভুলে গেলেন নাকি ?
তাহলে মনে করিয়ে দিই । ‘কৃত্তিবাস’ পত্রিকার পঞ্চদশ সংকলনে
লিখেছিলেন : “পুরস্কার পায় কারা ? যারা তথাকথিত 
জীবনে নিরুদ্বেগ ; যাদের অর্থসম্পদ আর প্রতিভা যথাক্রমে
প্রচুর আছে আর সামান্যতম নেই । এবং যাদের হাত
সবসময়েই অপরের পদধূলি নিয়ে-নিয়ে নোংরা হয়ে থাকে ।
পুরস্কার একমাত্র নেওয়া সম্ভব ঈশ্বর অথবা শয়তানের 
হাত থেকে ।”
কী দাঁড়ালো ব্যাপারটা তাহলে ? নিজেই ঈশ্বর আর শয়তানের
ডবল ভূমিকায় নেমে বিলোলেন নোংরা পদধূলি । কাদের বলুন তো ?
সেই সব কাকতাড়ুয়া লোকেদের যারা বউয়ের বিছানায়
কচিখুকিদের ফুসলিয়ে দুপুরে আমোদরস ফ্যালে !
আর আপনার মোহাসেবদল ? ল্যাংপেঙে পৌরকর্মী 
উঠতে-বসতে প্রতিষ্ঠানবিরোধিতার বাকতাল্লা ঝেড়ে ঢুকে গেল
‘আজকাল’ পত্রিকায়, তারপর বুদ্ধ ভটচাজের ল্যাঙবোট --
পুরস্কার পাবার ধান্ধায় । অন্যজন তিন বছর প্রেমিকাকে
আশ্বাস দিয়ে দায়িত্ব পাবার ভয়ে পালালো কলকাতা, আর, হ্যাঁ,
চাকরিসহ পুরস্কারও পেলো । 
বুড়ো হয়ে বুঝতে পারি শয়তান বা ঈশ্বর বলে কিছু নেই।
সবই আপনার মতো লোকেদের তামাশা-বাজানো ডুগডুগি
যারা নিজেরা কথা রাখতে ভুলে গিয়ে অন্যদের দোষ খুঁজে পায় ।

রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

একা

একাই লড়েছিলুম
কেউ বলেনি 'হোক কলরব'
একাই নেমেছিলুম
ব্যাংকশাল কোর্টের সিঁড়ি বেয়ে
সেদিন একাই
কলকাতার পথে ঘুরেছিলুম
সকাল পর্যন্ত

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

ফাক ইউ

আছড়ে কেলিয়ে পড়ে গেল আজ আশি বছরের মহীরুহ
প্রতিষ্ঠানের রেডউড ; অপগণ্ড শোকক্যালা পরগাছা নিয়ে
খোকাখুকু উইপোকাদের কাঁধে চলল ক্যাওড়ায়

শুরু হল সবুজ শতক জুড়ে শিশিরের রোদেলা হুল্লোড়
ঘাসফুলে বুনোবীজে দুর্দম হাত-পা ছড়ানো উদ্দাম
অবশ্যি এরাও জানে শিগ্গিরি আলো-হাওয়া চাপা দিয়ে যম
উঠে যাবে আরেকটা রক্তচোষা গদাইলস্কর ভুঁড়ো ডেডউড ভাম
চুষে খাবে ওদেরই মাটির গন্ধ কচিতাজা সুখের স্বাধীন

যদ্দিন তা না হচ্ছে তদ্দিন কাশফুলে মুথাঘাসে দুর্বাদলের শীষে
মৌমাছি প্রজাপতি ফড়িঙেরা গেয়ে নিক  ফাকিউ ফাকিউ সুরে
ফাকিউ ফাকিউ ফাক ইউ ফাকিউ ফাকিউ ফাক ইউ..