মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী
Anti-establishment Poetry লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Anti-establishment Poetry লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

প্রেমিকার দুধ

 প্রেমিকার দুধ


আমি কখনও কোনো প্রেমিকার স্তনে দাঁত বসাইনি

প্রথম প্রেমিকারও নয়, যার 

বুকের দুঃখি পরাগরেণু আজও গালে লেগে আছে

মায়ের তো দুধই হতো না অতিফর্সা বুকে, তাই

ছোড়দি কোলে করে নিয়ে যেতো 

পাড়ার বউদের কাছে ; কাহার কুর্মি ডোম দুসাধ চামার

এমনকি দুস্হ মুসলমাননির এঁদো ভাঙাচোরা ঘরে

মায়ের স্তনে কিংবা সেইসব বউদের মাইয়েতে দাঁত

বসালে নির্ঘাৎ পাছায় চপেটা খেতুম--

তবে আজ ঘনদুধ খাই, সবুজ রক্তাভ নীল 

শাড়িপরা যুবতীর মাই থেকে

টিপে টিপে দুই বেলা দুধ বের করি

শেষ ওব্দি  শাড়িও খুলে ফেলে যেটুকু দুধ বাঁচে

তাও বের করে নিই ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাবার আগে

দাঁতকে ঝকঝকে করে তোলে ওনাদের দুধ

সেই বয়ঃসন্ধির পর যখন ভস্ম থেকে ছাড়া পেয়ে

টুথ পেস্ট টিউবের মাই থেকে 

প্রতিদিন টিপে টিপে দুধ বের করি









সোমবার, ২০ জানুয়ারি, ২০২০

শরশয্যায় শেষ দুশ্চিন্তা

“শরশয্যায় শেষ দুশ্চিন্তা”
আমি তোমাদের পিতামহ ভীষ্ম
তোমরা নিজেরা লড়বে থামাতে পারব না
আমি আমার জন্মদিন জানি না, বাবা-মার জন্মদিন জানি না
যাদের দলে আছি তারা একশোজন একই সঙ্গে একই তারিখে জন্মেছিল নাকি
ওরাও নিজেদের জন্মের তারিখ জানে না কেননা কয়েকজন
পরের সূর্যোদয়ে জন্মেছিল, হয়তো প্রথম পঞ্চাশজন আফগানিস্তানে
যাদের সঙ্গে লড়ছে তারাও পাঁচ ভাই জানে না কে কবে জন্মেছিল
তাদের আসল বাবার জন্মদিন কেউই জানে না
নকল বাবা কি নথিপত্রে মান্যতা পাবে ?
আরেকটা ভাই আছে কানের ভেতরে আইভিএফ করে পয়দা হয়েছিল
সেও জানে না তার জন্মদিন কবে ! কী তার বাবার সাকিন, জন্মদিন ? বিগ ব্যাং ?
আমার মা গঙ্গা  জন্মেছিলেন কবে জুরাসিক, ক্রিটেশিয়াস, প্যালিওজিন যুগে
আমার বাবার চেয়ে কতো কোটি বছরের বড়ো সুন্দরী যুবতী ছিলেন?
যাই হোক আমার পূর্বপুরুষদের ও উত্তরপুরুষের পরিবারের লোকেদের
জন্মের তারিখ আর আঁতুড়ের ভূমি নথিতে লেখেননি গণেশ ।
আমি ঠিক কোন রাজ্যে জন্মেছিলুম ? উত্তরাখণ্ডে, উত্তরপ্রদেশে, বিহারে, বাংলায় ?
তীরের বিছানায় শুয়ে ভাবছি এই ফালতু পাঁচসাত
তৃষ্ণা মেটাবার জন্য মাটিতে একের পর এক তীর চালিয়েও
জলের ফোয়ারা তুলতে পারেনি অর্জুন ; মাটির তলার জল শুকিয়ে গিয়েছে !
প্রতিটি তীরে শুধু উঠে আসছে টাটকা রক্তের ঝর্ণা, বিভিন্ন ধর্মের, জাতির বর্ণের, ত্বকের, জঙ্গলের, পাহাড়ের মানুষের দানবের রাক্ষসের 
আমার হাঁ-মুখে  আছড়ে পড়ছে অনন্তকাল জুড়ে উষ্ণ প্রস্রবন
এই রক্তস্রোত থামবে না কোনোদিন ; লড়াই চলতে থাকবে অবিরাম
আমিও তৃষ্ণার্ত থেকে যাবো আণবিক যুদ্ধ না-হওয়া পর্যন্ত

শনিবার, ২৬ এপ্রিল, ২০১৪

ফাক ইউ

আছড়ে কেলিয়ে পড়ে গেল আজ আশি বছরের মহীরুহ
প্রতিষ্ঠানের রেডউড ; অপগণ্ড শোকক্যালা পরগাছা নিয়ে
খোকাখুকু উইপোকাদের কাঁধে চলল ক্যাওড়ায়

শুরু হল সবুজ শতক জুড়ে শিশিরের রোদেলা হুল্লোড়
ঘাসফুলে বুনোবীজে দুর্দম হাত-পা ছড়ানো উদ্দাম
অবশ্যি এরাও জানে শিগ্গিরি আলো-হাওয়া চাপা দিয়ে যম
উঠে যাবে আরেকটা রক্তচোষা গদাইলস্কর ভুঁড়ো ডেডউড ভাম
চুষে খাবে ওদেরই মাটির গন্ধ কচিতাজা সুখের স্বাধীন

যদ্দিন তা না হচ্ছে তদ্দিন কাশফুলে মুথাঘাসে দুর্বাদলের শীষে
মৌমাছি প্রজাপতি ফড়িঙেরা গেয়ে নিক  ফাকিউ ফাকিউ সুরে
ফাকিউ ফাকিউ ফাক ইউ ফাকিউ ফাকিউ ফাক ইউ..