মলয় রায়চৌধুরীর যৎসামান্য কবিতা

মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী
Love Poem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Love Poem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৩ জুলাই, ২০২০

শেষতম প্রণয়িনী


এই বালিকাটি হীরের কণা দিয়ে গড়া, একে ছুঁলে
বালুকা-প্রতিমার মতো ঝরে যাবে আমারই ওপরে
হাজার বছর চাপা পড়ে থাকবো উট-চলা পথহীন পথে
শেষতম প্রণয়ের দুরারোগ্য অসুখের অজস্র ক্ষত হয়ে
বিদ্যুৎ-আগুনের বজ্র-স্ফুলিঙ্গ দিয়ে মোহনার সেতু
গড়তে পারলেও হীরের কণার প্রতিমাকে পাওয়া অসেতুসম্ভব
ছোঁবো না কখনও, বলব না ভার্জিন ইলিশখুকিদের সাথে
পদ্মার নৌকা হয়ে এসো স্বপ্নে, আলুলায়নের ডাক দাও।

হীরেকাটা ছুরি দিয়ে বুকের ওপরে রক্তে লিখেছি কাবিন --
দেনমোহর আমার অস্তিত্ব, যখন যেদিন ইচ্ছা, কলজে বা
হৃৎপিণ্ড কেটে নিয়ে যেও, তবুও স্পন্দন  থামবে না
তোমাকে দূরত্বে রেখে বাঁচার ক্ষুধার, দেখেছ তো 
কোরবানির পরও কতক্ষণ হৃৎপিণ্ডে অস্তিত্ব জেগে থাকে
যেন নাছোড় অশীতিপর মলয় বাতাসের রেশ রয়ে গেছে--
বালি আর বাতাসের প্রণয়সম্পর্ক বুঝতে পারে না কেউ ;
না যৌনতা নয়, যৌনতা তো রাঙঝাল-করা মাংসের
অপ্রণয় ; তাছাড়া, তুমি তো রক্তমাংসের দেবী নও
হীরের কণায় গড়া কালহীন অসেতুসম্ভব মোহনার সেতু
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৫:০৭ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Love Poem, Malay Roychoudhury

শেষতম প্রণয়িনী


এই বালিকাটি হীরের কণা দিয়ে গড়া, একে ছুঁলে
বালুকা-প্রতিমার মতো ঝরে যাবে আমারই ওপরে
হাজার বছর চাপা পড়ে থাকবো উট-চলা পথহীন পথে
শেষতম প্রণয়ের দুরারোগ্য অসুখের অজস্র ক্ষত হয়ে
বিদ্যুৎ-আগুনের বজ্র-স্ফুলিঙ্গ দিয়ে মোহনার সেতু
গড়তে পারলেও হীরের কণার প্রতিমাকে পাওয়া অসেতুসম্ভব
ছোঁবো না কখনও, বলব না ভার্জিন ইলিশখুকিদের সাথে
পদ্মার নৌকা হয়ে এসো স্বপ্নে, আলুলায়নের ডাক দাও।

হীরেকাটা ছুরি দিয়ে বুকের ওপরে রক্তে লিখেছি কাবিন --
দেনমোহর আমার অস্তিত্ব, যখন যেদিন ইচ্ছা, কলজে বা
হৃৎপিণ্ড কেটে নিয়ে যেও, তবুও স্পন্দন  থামবে না
তোমাকে দূরত্বে রেখে বাঁচার ক্ষুধার, দেখেছ তো 
কোরবানির পরও কতক্ষণ হৃৎপিণ্ডে অস্তিত্ব জেগে থাকে
যেন নাছোড় অশীতিপর মলয় বাতাসের রেশ রয়ে গেছে--
বালি আর বাতাসের প্রণয়সম্পর্ক বুঝতে পারে না কেউ ;
না যৌনতা নয়, যৌনতা তো রাঙঝাল-করা মাংসের
অপ্রণয় ; তাছাড়া, তুমি তো রক্তমাংসের দেবী নও
হীরের কণায় গড়া কালহীন অসেতুসম্ভব মোহনার সেতু
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৫:০৬ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Love Poem, Malay Roychoudhury

শুক্রবার, ২৯ মে, ২০২০

যোনি

যোনি
হে অলুক বহুব্রীহি জিভ, তুমি হৃদয় পর্যন্ত যাও
প্রতিটি স্বাদকণা গোলাপি মাংসে নিয়ে তাকে বলো
এই তিক্ত, এই কষায় এই মিষ্টি এই নুন এই মন্ত্রবীজ
রেখে যাচ্ছি মহাসরোবরে প্রোষিত-বার্তাবাহকের
নির্বাক সংলাপে, এই জিভ উৎসর্গ করলুম গহ্বরে
তুমি স্পন্দ তুমি নীড় তুমি কর্মলক্ষ্মী-অবতার
এই নাও এই নাও এই নাও সর্বস্ব এই নাও নাও এই

এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ১০:১৭ PM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, প্রেমেরকবিতা, মলয় রায়চৌধুরী, Love Poem, Malay Roychoudhury, Malay Roychoudhury Quote

রবিবার, ৫ জানুয়ারি, ২০২০

তুমি কেমন গো


এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৪:৫২ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, প্রেমেরকবিতা, মলয় রায়চৌধুরী, Love Poem, Malay Roychoudhury, Malay Roychoudhury Quote

অবন্তিকা বানুর জন্য প্রেমের কবিতা


এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৪:৪৯ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমেরকবিতা, মলয় রায়চৌধুরী, Love Poem, Malay Roychoudhury, Malay Roychoudhury Quote

মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

ডোমনি : মলয় রায়চৌধুরী

ডোমনি
ডোমনি, তুইই দয়াল, খয়েরি চাউমিন তাপের খোলসে
জিভ দিয়ে পড়ে থাকি, টাকরা মন্দাক্রান্তা ছন্দে কাঁপে
ডোমনি, তুইই দয়াল, চরণ বিভক্ত তোর মধ্যযতি দিয়ে
ঠোঁট চেপে পড়ে থাকি, বানভাসি ঢেউ খেলায় নদী ঢুকে আসে
ডোমনি, তুইই দয়াল, টানপ্রধান অনুষ্টুপ তোর তরল পয়ারে
মুখ দিয়ে পড়ে থাকি শ্বাসযতি শ্বাসাঘাতে ছন্দখেয়ে টলি
ডোমনি, তুইই দয়াল, বুকের স্তবকে রসের স্পর্ধা এনে দিস
নাক দিয়ে পড়ে থাকি হরিণেরা কস্তুরি নাচে চৌপদীলঘু
ডোমনি, তুইই দয়াল, স্বর্ণলতা কোঁকড়া চুলের আয়েসে
কান দিয়ে পড়ে থাকি, বাণের বাকসম্ভোগী ডাক শুনি
ডোমনি, তুইই দয়াল, আদি আলুথালু ক্রৌঞ্চী তোটক তৃণক
গাল রেখে পড়ে থাকি, ত্রিগুণবারি বাকসম্ভোগে ঝরে কামচণ্ডালী
ডোমনি, তুইই দয়াল, চাপল্যছাক্কস দ্রুতছন্দের আদিস্বরে
গোঁফ দিয়ে সুড়সুড়ি দিই তোর কালিকাগহ্বরে, ধামালি দিগক্ষরা ওরে
ডোমনি, তুইই দয়াল, আমি খালিপিলি আকখা বিরামচিহ্ণে থামি
মাথা গুঁজে পড়ে থাকি, অভেদ খুলে যায়, বেরোয় সিঙ্গলমল্ট মধু
ডোমনি, তুইই দয়াল, স্হিতিস্হাপক লঘুদ্রূতি স্বরধ্বনি ওঠে
হাত রেখে পড়ে থাকি, গোলাপরঙ ধরে, তোর মোহন আবসাঁথ উঁকি দেয়
ডোমনি, তুইই দয়াল, অঙ্গটায় সুখ নেই, অঙ্গের চৈতন্যে পুরো সুখ
বুক রেখে পড়ে থাকি, রঙমহলে ঢুকি, রিপুকে দমন করে নদীর রক্তমুখ
ডোমনি, তুইই দয়াল, মন বলতে যা বোঝায় তা ওই দেহযজ্ঞখেলা
উরু তুলে পড়ে থাকি, দেহমাতাল হই, মানবিক দেহযজ্ঞে ফারাক করিনে
ডোমনি, তুইই দয়াল, শরীরে রসের ভিয়েন, কামেই কাম নিবারণ
সারাদিন স্বভাবঘোরে ঠেকায় সুরবাঁধা, গাধার পরজন্ম হয়, আমার তো নেই
ডোমনি, তুইই দয়াল, দেহরস উর্ধগামী করাই সাধনা, অন্ত্যমিলে কোনো মিল নেই
স্হানের অর্চক আমি, ডুবতে চেষ্টা করি, মাংস ছেড়ে প্রেমের স্বদেশ নেই কোনো
ডোমনি, তুইই দয়াল, ফাটলের গান না বেরোলে বহু কষ্টে রাতদিন কাটে
যতো ঝড় সব খামোশ তোর ও-তল্লাটে, চাতক প্রায় অহর্নিশি, চরণদাস আমি
ডোমনি, তুইই দয়াল, লোকলজ্জার ভয় কাটিয়ে দিয়েছিলি সেই ষাটের দশকে
তেকোনা মানবঘর আজব কারখানা, বন্ধুরা শত্রু হল শাঁখ-গেঁড়ি-শামুকের চেলা
ডোমনি, তুইই দয়াল, মলয়দাস ভণে, শুনো গাণ্ডুগণ, কয়লাঅঙ্গ কালোলাল
চাপান-ওতোর চলে, বিরল তিমিরজালে, মশকগৃহিণী বসে শত্রুদের নিতম্বপরে
ডোমনি, তুইই দয়াল, কৌশলে সাড়া দিস, বীজরস শুষে নিস, যেন চোরাবালি
অনল-হিল্লোল-ধারা, মাথাথুয়ে বর্ত্মফাঁকে, বিচিত্র আলোকোদয়ে চাটি রসমধু
ডোমনি, তুইই দয়াল, অলক্ষ্মী অলকায় যাক, অলক্ষ্মী অমরায় যায় যাক
মাংসের ছটায় মজে, কালো পদ্মফুলে সেজে, চটচটে মাত্রাবৃত্তে অন্ধকার হবি
ডোমনি, তুইই দয়াল, ঢুলু-ঢুলু দুই চোখে, ছটফটাস বেওকুফ মাস্তানের ঢঙে
হাঁফাস আর বলে উঠিস, করুক্ষেত্র কোথাকার, ভেতরে ফেলিস না কেন
ডোমনি, তুইই দয়াল, আমি তো বাউলক্ষ্যাপা, ওরে এটাই আসল শিক্ষে
মলয়হাংরি বলেছেন জোয়ার ভাটায় চলে ফেরে সাগর কিন্তু শুকায় না রে
ডোমনি, তুইই দয়াল, কী করিতে কিবা করি, বীর্যে বোঝাই তরি
ছিলুম কোথা এলুম হেথা যাবো কোথায় কার সনে প্রেমের উর্ধলোকে
ডোমনি, তুইই দয়াল, মনের মানুষ বলে কিছু নেই, সবই দেহের মানুষী
আদিশক্তি পরম যুবতী আমার দেহ চালাস তুই মানুষ আড়তরসিক
ডোমনি, তুইই দয়াল, সাধনসঙ্গিনী, বিরল তিমিরজালে ফাঁসালি আমাকে
বাবা বলে কেন ডাকিস, আমার আলজিভ নেই, গানের কন্ঠস্বর নেই
ডোমনি, তুইই দয়াল, তুই কালচেদেহ, ডাগর দু'চোখ, চেরিফল বুক
মা বলে ডাকতে পারি না তোকে, মনে হয় ইনসেসচুয়াস এই বাউলসম্পর্ক
ডোমনি, তুইই দয়াল, আলোজ্বলা এ-সম্পর্ক, ক্ষ্যাপাহাংরি সহ্য করে বেমালুম
মাবুদ মজুদ তুই এই শরীরে থাকিস, তোকেই ভজনা করি আমার কবিতায়
ডোমনি, তুইই দয়াল, মলয়দাস বলে মিছে গণ্ডোগোল ভবে এসে শুনতে পাই
এই যে বীজ বা বীর্য, এর কী আলাদা কিছু আছে ? চাঁদ সবায়ের এক, চাঁদের আলোও
ডোমনি, তুইই দয়াল, মানুষের বীজে হয় না ঘোড়া, ঘোড়ার বীজে হয়না প্রজাপতি
হিন্দু শিয়া-সুন্নি মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ আহমেদিয়া ইহুদি অনাস্তিক
ডোমনি, তুইই দয়াল, খাজাবাবা খাজাবাবা মারহাবা মারহাবা, মস্ত কলন্দর ওরে
ইশকের গাঁজা ফুঁকলে হয় রুহ তরতাজা যেন নৌকা চরস টেনে চলেছে মাতাল
ডোমনি, তুইই দয়াল, সুকুমার চৌধুরীকে বল দেখি আশেক হলে মাশুক মিলবে ওর
পড়ে থাকুক জিভ ঠোঁট মুখ গাল বুক ঠ্যাঙ হাত দিয়ে মন্দাক্রান্তা আমিষাশি বীর্যকবিতায়...

এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৪:৪৬ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: মলয় রায়চৌধুরী, Love Poem, Malay Roychoudhury, Malay Roychoudhury Quote

শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮

ভালোবাসা


এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ১০:২২ PM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Love Poem, Malay Roychoudhury

শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬

তানিয়া চক্রবর্তীর জন্য প্রেমের কবিতা

কী নেই তোর ? মরুভূমির ওপর আকাশে পাখিদের তরল জ্যামিতি
        প্রতিবাদ -- বিপদের ঝুঁকি -- সম্ভাব্যতা -- বিরোধ -- সমাক্ষরেখা --
        আমি তো লাল-ল্যাঙোট সাধু, আমি বাস্তব তুই বাস্তবিকা
কুলু-মানালির পাইন থেকে ঝরাচ্ছিলিস সবুজ ছুঁচের গোছা
        ক্ষান্তি -- পূর্বপক্ষ -- ধাঁধা -- গূঢ়গুণ -- শিল্পবর্ম -- মেজাজ -- সন্দেহ
        আমি তো ছায়াফোঁকা সাধু, তুই যতোদিন আছিস, মরব না
এক মিনিট দাঁড়া, "কোনো কিছু প্রিয় নয়", মানে ? 
        জানি রে জানি, অঙ্কুরের বোধ তার বীজে, অয়ি স্পন্দনসমঙ্গ
        আমি তো সীমাভাঙুনে সাধু, তোর রহস্য দখল করে দাম চুকিয়েছি
চাপাতি দিয়ে কেটে যেসব মেঘ নামিয়েছিলিস, অক্ষরগুলোর শ্বাস
        বানান ভুলে যায়, ফি-সেকেণ্ডে নাড়ি-ঘাতের হার বাড়িয়ে দিস
        আমি তো বুনোপ্রেমিক সাধু, আমার প্রেম বদনাম করবে তোকে
প্রাণচঞ্চল বাদামি পাথরের কাঁপুনি, অনুরণন, অয়ি প্ররোচনাময়ী
        অ্যানার্কি -- হাই ভোল্টেজ উল্কি -- ক্রিয়া না বিশেষ্য বুঝতে পারি না
        আমি তো মাটিতে পোঁতা সাধু, তুই খুঁড়ে তুলবি, বিপদে পড়বি
আমি ভাটিয়ালি গেয়ে বেড়াই, নৌকোর দাঁড় বাইনি কখনও
        আসলে গান তো নৌকোর, দাঁড়ের, নদীর স্রোতের, ভাটার টানের
        আমি তোকেইচাই-মার্কা সাধু, বাক্যদের উত্তেজিত কোন ম্যাজিকে করিস
এক মিনিট দাঁড়া, "কাউকে ভালোবাসিনি আমি" , মানে ?
        অয়ি ফাঁদগর্ভা, যখন কাঁটাগাছের দিকে জিরাফের জিভ নিয়ে যাস
        আমি তো ভাঙাগড়ার সাধু, পথ গুটিয়ে পাথর করে দিস
পৃথিবী থেকে ছবি খুঁটে-খুঁটে নিজের ব্র্যাণ্ডের ছাপ-ছোপ দিস
        টের পাই, কালো বিশ্ববীক্ষায় আমার নামের স্হায়ীত্ব নেই
        আমি তো সাধুপ্রেমিক তোর, পৃথিবীর নাম দিসনি কেন ?
অয়ি শব্দমোহিনী, না পড়েই উল্টে যাচ্ছি পাতার পর পাতা
        অস্হির কৌতূহলে এই কবিতাটা এগোচ্ছে আর তোকে শুনতে পাচ্ছে
        আমি তো বাকমোহন সাধু, লিখিসনি তো প্রেম কেন ভিজে এবং গরম
আসলে জীবন নষ্ট করার কায়দা সকলে জানে না
        ঘুম থেকে উঠে হাই তুলিস আর তোর গোলাপি আলজিভ দেখি
        আমি তো খুনির খুনি সাধু, যথেচ্ছ খরচ করিস শব্দ রজঃ টাকা
ম্যাডক্স স্কোয়ারের কুঁজো পুরুতের ঢঙে তোর আরতি করি
        তোর ইঙ্গুজের বেদনা যন্ত্রণা ব্যথা কষ্ট প্যানিক দিয়ে
        আমি তো হাজারঠ্যাং সাধু, গাছেদের ঝোড়ো চিৎকার
এক মিনিট দাঁড়া, "ব্যথা ছাড়া জীবনে আর কিছু নেই," মানে ?
        তোর কথার হাঁফ-আকূলতা আমার হৃদরোগের কারণ
        আমি তো ২৪x৭ সাধু, ফলো করি ফলো করি ফলো করি
মৃত্যু মানেই তো প্রতিশোধ মানুষের হোক বা প্রেমের
        দেখেছিস তো, যতো রাগি ঘুর্ণিঝড়, ততো সে দেশদ্রোহী
        আমি তো ল্যাঙোটহীন সাধু, দেখি অনুভবকে আঙ্গিক দিচ্ছিস
সঙ্গীত যেভাবে গানকে বিষাক্ত করে, আমার কপালে খুনির বলিরেখা
        ইটারনাল ব্লিস, রেড ওয়াইনে চোবানো তোর ছবির ঝুরো
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ১১:১০ PM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Love Poem, Neo Noir Poem

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬

স্বচ্ছ দেওয়াল

সে দেওয়াল কেমন দেখতে
জানে না
দেওয়ালটি যার সেও কখনও
জানেনি
সে কেবল জানে রয়েছে
দেওয়ালখানা
বাঁচিয়ে বাঁচিয়ে রাখছে
সেই যুবকের জন্য
যাকে সে ভাঙতে দেবে
যুবকেরা তবু গলদঘর্ম হয়
স্বচ্ছ একটা পাতলা 
দেওয়াল ভাঙতে
হাজার হাজার বছর যাবত
চলছে দেওয়াল ভাঙা
রক্তের সাথে রসের তৈরি
সেই দেওয়াল
যার ভাঙে তার গর্ব ধরে না
যে ভাঙছে তারও
অহমিকা নাচে ঘামে
রসের নাগর খেতাব মিলেছে
প্রেমিকের
প্রেমিকা দেখাবে চাদরে রক্ত লেগে
অধ্যবসায়ে সময়ের সাথে লড়ে
দেওয়াল ভাঙার সে কি আনন্দ
দুজনেরই
যে ভাঙল আর যার ভাঙা হল
সেলোফেন ফিনফিনে
দেওয়াল না ভেঙে মানুষ
জন্মাবে না
তাই
সব দেওয়ালই 
স্বচ্ছ মাংসে গড়া
সেলেফেনে হোক কিংবা
লোহার ইঁটের অদৃশ্য
সীমারেখার
প্রেমের ঘামেতে ভিজিয়ে
ভেঙে ফেলা দরকার
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৯:৩৭ PM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Love Poem, Neo Noir Poem

সোনালী চক্রবর্তীর জন্য প্রেমের কবিতা

ব্যথা জখমকে ভালোবাসে -- মাংসকে ভালোবাসে ব্যথা --
সাধু হয়ে গেছি তো, নিভিয়ার মাস্ক পাউডার ছাই
বাড়িতে ল্যাংটো ঘুরে বেড়াই -- পোড়ানো পাণ্ডুলিপির গন্ধ মেখে --
ভালোবাসাকে ভালোবাসি -- অপ্রত্যাশিত সাক্ষাৎ --
সুরের নোনতা খসড়া বাঁধি -- স্মৃতি দাও -- স্মৃতি দাও --
উজবুক তাকাই ঈশ্বরীর ডিজিটাল অনুপস্হিতির ফ্রেমে --
নিকেলিত পূর্ণিমা, বেচারি ঈশ্বরী কেন এতো সুন্দরী ?
অবচেতনার খলিফার ফতোয়া -- আস্তিক হয়ে যা শিগ্গিরি --
হায় -- ঈশ্বরী তো নিজেই নাস্তিক --
বোকা নাকি -- সোনার হরিণ কেই বা চায় ?
লাভার ফুটন্ত বিছানায় -- খদিরচুল রূপসী -- নিঃসঙ্গতা আর বঞ্চনা --
আব্রাহামের তিন ছেলের রক্ত আমার গায়ে কেন ?
আমি তো ল্যাংটো খলিফা, নিভিয়ার মাস্ক পাউডার ছাই--
পঞ্চবটির হাইপাররিয়াল জঙ্গল তোকে ঘিরে 
ভবঘুরে -- কুঁজোশঠ -- নুলো -- টোটোবেকার _- খোচর --
নাঙবুড়ো -- লোফার -- নেশুড়ে -- মিথ্যুক -- জুয়ড়ি -- বেয়াদপ --
রাজনর্তক -- জ্যোতিষী তোর বাঁহাত কখন থেকে ধরে রেখেছে--
তুই তো এই শহর -- রাজপথ - রাস্তা -- লেন-- বাইলেন --
শেষই হতে চাস না শেষই হতে চাস না শেষই হতে চাস না
ব্যথায় ঢালাই নিজেরই গড়া আদল -- সেই যুবক তো ? চিনি আমি !
সে তোর মাংসে ব্যথার মতন আঁকড়ে থাকেনি -- যেমন আমি --
যখন সময় আসবে -- গায়ের সমস্ত পালক -- মখমল -- স্টিলেটো --
ভুরু কোঁচকানো জাদু -- তোর হাতে বটল ওপনার কেন ?
আমি তো সাধু হয়ে গেছি, নিভিয়ার মাস্ক পাউডার ছাই --
বাড়িতে ল্যাংটো ঘুরে বেড়াই -- প্রতিবেশিনীদের প্রিয় উন্মাদ --
সত্যের দপদপানিতে ঘায়েল -- চোখ বুজি -- একদিন তো সব যাবেই--
এখন নয় কেন ? খদিরচুল রূপসী ? তুই চাস নাকি সোনার হরিণ ?
বিশ্বাস করিসনি -- ভয় পাসনি -- যা হয়নি তা তোর নাগালে -- চেষ্টা ছাড়িসনি
ব্যথা মাংসকে ভালোবাসে -- আঘাতকে ভালোবাসে ব্যথা --
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৫:৩১ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Love Poem, Neo Noir Poem, Sonali Chakraborty

উপমা অগাস্টিন খেয়ার জন্য প্রেমের কবিতা

আমাদের দুজনের মাঝে একটা চুলের কাঁটাতারের সীমান্ত
একটা চুলের কাঁটাতারের ওই দিকে তিরিশ মিনিট আগে শুকতারা ওঠে
উপমাকে পেতে আমার সারা জীবন লেগে গেল, জানি পাবো না
পুরুষদের কাটা মাথার আবর্জনায় আমার মাথা তুই চিনতে পারিসনি
কবিতারা কেন যে উপমাকে বাদ দিতে গিয়ে শকুন কলোনিতে ঢোকে
আকাশে পাক ধরেছে, দেখতে পায় না
প্রেমের ময়াল প্যাঁচ, ভালোবাসা আমার পেশা
আগুনে পোড়ানো ছায়া পাঠিয়ে দেবো চুলের কাঁটাতারের ওই পারে
ঝিঁঝিপোকাদের কোরাস ভেবে তুই এড়িয়ে যাবি
অথচ আমিই তো সেইন্ট অগাস্টিন, ভালোবাসা আমার পেশা
মগজের ভেতরে তোর কন্ঠস্বর দিয়ে ফাঁদপাতা মাকড়সার জাল
বর্ষার ফোঁসফোঁসানি মেশানো তোর হাঁমুখের ইলশেগুঁড়ি
ঘুমোতে ঘুমোতে এক রাতে নিজের চামড়া খুলে  পৌঁছে যাবো
দেখবো খেয়ার ঠোঁট বিদেশ চোখ বিদেশ থুতনি বিদেশ চুল বিদেশ
হাত বিদেশ নাভি বিদেশ বুক বিদেশ আলিঙ্গন বিদেশ
গোলাপি পূর্ণিমার বিছানায় জন্মেছিলিস
তোর আব্বু আমায় আফ্রিকার মানুষ মনে করেছিলেন
কেননা তোর দিকে চাইলেই আমার দুই কাঁধ নেচে ওঠে
অথচ আমি সেইন্ট অগাস্টিন, ভালোবাসা আমার পেশা
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৫:১৪ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Love Poem, Neo Noir Poem, Upama Augustine Kheya

অনামিকা বন্দ্যোপাধ্যায় -এর জন্য প্রেমের কবিতা

মনে থাকে যেন, রাজি হয়েছিস তুই, হাত ধরে নিয়ে যাবি নরকের খাদে
রাবণের, কর্ণের, ভীষ্মের, দুর্যোধনের আর আমার জ্যান্ত করোটি

হাজার বছর ধরে পুড়ছে অক্ষরে, বাক্যে, ব্যকরণে, বিদ্যার ঘৃণায়
মনে থাকে যেন, শর্ত দিয়েছিস, আমার সবকটা কালোচুল বেছে দিবি

তিনবুকের আধা বিদেশিনী, দুইটি বাঙালি বুক, একটি রেডিন্ডিয়ান
সফেদ বৃন্ত দুটো পুরুষের নামে কেন ? প্ল্যাটো ও সক্রেটিস ? বল অ্যানা

অ্যানা দি র‌্যাভেন কাক, ঠোঁটে রক্ত, উসিমুসি বুক, তৃতীয় কি টেকুমেশ চিফ ?
যেনি বলেছেন, কোয়াও-বোচি-ওয়ে আউ কি ( এই সুন্দর পৃধিবী )

বুৎ ওয়া তে ওয়া ( হায় ) ওয়াও-কোয়ন-অগ ( স্বর্গ )
সবকিছু নষ্ট করে দিচ্ছে এই শাদা লোকগুলো

ওদের জীবনে কোনো প্রেম নেই ; শুধু হিংসা, হত্যা, লোভ
অ্যানা, হাত ধরে নিয়ে চল রেডিণ্ডিয়ান প্রেমিকের

তাঁবুর সুগন্ধে, মনে থাকে যেন, রাজি হয়েছিস তুই, উসিমুসি বুক
সবকটা কালোচুল বেছে দিবি কোলে মাথা নিয়ে, অ্যানা, অনামিকা

আবার তোর সঙ্গে কবে দেখা হবে, ক্যামেরা মুখের কাছে এনে
তোর হাঁ-মুখের দেখাবি চটুল বিশ্বরূপ ! অ্যানা দি র‌্যাভেন ?

বদনাম হবার জন্য তৈরি হ, চল তোকে কুখ্যাত কুসঙ্গে নিয়ে যাই
 তোর স্বর্গে ছেটাই খানিক এই প্রেমিকের নারকীয় করোটির ছাই
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৫:১৩ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: Anamika Bandyopadhyay, Love Poem, Neo Noir Poem

কৃতি ঘোষ-এর জন্য প্রেমের কবিতা

এই সেই গালফোলা যুবতী
যাকে ওর বাবা ডাকে ডাবলিউ
রোদের সঙ্গে ষড় করে যে
আমার ছায়াকে ভাঙেচোরে সে
সিগ্রেট ফোঁকে বলে চুমু ওর
খাওয়া এক বাসি কার্ড এটিএম
পিন ওর দুই চোখে মিচকায় 
ইস্তিরি-করা মোর ভজনা
আমি ছিনু সতেরোশো শতকে
ও রয়েছে বাইশের কোঠাতে
যা নিয়েছি তা ফেরত দেয়া যাবে না
 উকুনের সাথে চুলে পুষেছি
মৎস্যবালিকা যার বুকে আঁশ
ও আমার পিন আপ পোস্টার
নদী ওর ঘাম ছাড়া বয় না
প্রেমিকেরা কারাগারে বন্ধ
ফোলাগাল ছুঁই ফেসবুকে রোজ
চুমু খাই সিগ্রেটি ঠোঁটে ওর
আমার কান দুটো কুমিরের
গিটার বাজিয়ে ডাকে আয় আয়
ও আমাব নিলামেতে কিনেছে
আক টাকা পঁয়ত্রিশ পয়সায়
চেন বেঁধে পথেঘাটে নিয়ে ঘোরে
তবু বলে তুতুতুতু আয় আয়
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৪:৫২ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Kriti Ghosh, Love Poem, Neo Noir Poem

শনিবার, ৫ মে, ২০১২

স্প্যাম প্রেমিকা

বাঃ বেশ, আচমকা ঢুকে এলি ডেস্কটপে সঙ্গে তোর ফোটো
বহুরূপী আদুলগা, কুচকুচে হাসিমুখে ডাকছিস কালো সঙ্গমে
দেখছি গোগ্রাসে তোকে বদলভারের জানজতব ভেনাস
ভুলভাল ইংরেজি তলপেটে 'আই লাভ ইউ' লিখে
কৃষ্ণকলি হুকার ললনা তোর ফাঁদপাতা প্রেম নিবেদন
নরম উপাস্য উরু জাদুটোনা-করা নখে রঙ না রক্ত রে
কোন দেশ থেকে এলি মুখপুড়ি ? কেনিয়া উগান্ডা জাম্বিয়া
বুরকিনা ফাসো কংগো ক্যামেরুন সুদান নিঝের ?
মুম্বাই এসে ঘাঁটি গেড়েছিস নাইজারওয়াডিতে দলবেঁধে !
কী করে জানলি হ্যাঁ রে আফ্রিকার নারীসঙ্গ পাইনি কখনও ?
বেশ তোর হাইপার রিয়্যাল যৌন আবেদন ল্যাপটপ আলো
বিশদ জানিস তা । আসতে চাস আলিঙ্গনে তাই। কত টাকা
নাকি ডলারের বিনিময়ে পাওয়া যাবে ওই অভিজ্ঞতা
লিখিসনি তো ? কেবল দেখা করতে বলেছিস মীরা রোডে
জংশনের মোড়ে, ডিজিটাল রূপ ছেড়ে নামবি শহরে ।
৭ আগস্ট ২০১১
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৭:৫৪ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Love Poem

পাঁকের মৃন্ময়ী

তুই কি সত্যিই কুচ্ছিত ? সবাই তো তাই বলে। পাঁকের মৃণ্ময়ী!
কোলে কালি চোখ তোর এত ছোটো কী করে দেখিস চেয়ে? ঠোঁটও
ভিষণ পুরু; বুক-পেট-কোমর তো একাকার ; থলথলে মাংসঢলা বডি
পেছন থেকেও তোর দুই বুক দেখতে পেয়ে হাসাহাসি করে লোকে
তাছাড়া শরীর জুড়ে নিমপাতা-মাখা গন্ধে মাছিরা বাসর পাতে
চামড়ায়, এমনই পচন তোর ঘামে; চুলও উকুনে রুক্ষ : অহরহ
তোকেই আঁকছি রোজ যতটা আসল করে তুলে ধরা যায় তোর
পুতিগন্ধময় জিভ মেগের আড়ালে ঢাকা থুতু-বৃষ্টি কথা অনর্গল।

কিন্তু যখনই তোর নাভিতে হাঁ-মুখ চাপি তরল বিদ্যুত বয়ে চলে
পুরোটা শরীর জুড়ে আমাদের দুজনারই। কুচ্ছিত-সুন্দরী তুই
যাবতীয় 'ইজম'এর ঊর্ধে উঠে প্রমাণ করিস সব ফালতু বাঁটোয়ারা।
১২ আগস্ট ২০১১
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৭:৫৩ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Love Poem

পাপ ও পূণ্যের যুগ্মবৈপরীত্য

অদ্ভুত নারী তুই অবন্তিকা; বুঝতেই পারি না তোকে
বলিস যে, বোঝার দরকার নেই, কেউ তো বুঝতে চায়নি আজও
হবেই বা কি বুঝে-টুজে ! জাগতিক মজা ছাড়া আর-কিছু
কীই বা হবে জেনে, বলেছিলি ! কী করবি এত টাকা ? কয়েকটা ফ্ল্যাট ?
ব্যাংকের গোপন লকার ? টয়-বয় পালটাস যখন যেমন ইচ্ছা। 
লুকিয়ে আসিস তুই মাঝরাতে মার্সিডিসে চেপে; দরোজা খুলে ধরে ড্রাইভার।
ওঃ কী রোয়াব। ব্র্যান্ডেড সবকিছু: লুই ভিতঁ, জিমি চু, ক্রিস্টিয়ান
ডিয়র, বারবেরি --- লেবেল দেখে-দেখে টের পাই নাক আর বুক উঁচু
ক্ষমতা-বৈভব এই ভারতবর্ষের আর তোরও। আমি তোর বহুভাষী
প্রেমিকের অন্যতম। জানি না প্রেমিক বলা ঠিক হল কি না । বলেছিলি
প্রেমিক নামে কোনো জীব নেই, ছিল না কখনও এ-জগতে
দেয়া-নেয়া বৃত্তের মাঝে আমরা পাক খাই, তাই, যত দিন
পারা যায় লুটে নাও জীবনের অফুরন্ত গ্লানি। উজবুকের ঢঙে দেখি
আর ভাবি কি করেই বা ঘুষ নিস অমন সুন্দরী হয়ে ! বরকে লাথিয়ে
বের করে দিয়েছিলি চৌকাঠের ওপারে যৌবনে। এখনও চোখ তোর
রিয়্যালি যাকে বলে প্রতিমার ঢঙে বিস্ফারিত; ৩০-২৪-৩২ তোর
ওই বডিখানা । প্রশ্ন করেছি তোকে, অবন্তিকা, পাপবোধ হয়নাকো তোর ? বলেছিলি, পাপবোধ নেই বলেই অফুরন্ত ঘুষ নিস; লেখাপড়া
শিখেছিলি এ-জন্যেই, হাড়-মাস এক করে, আই এ এস হওয়াটাও সে জন্যেই
২১ জুলাই ২০১১
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৭:৫৩ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Love Poem

সবুজ দেবকন্যা

ওঃ তুইই তাহলে সেই সুন্দরী দেবকন্যা
তুলুজ লত্রেক, র‌্যাঁবো, ভেরলেন, বদল্যার
ভ্যান গঘ, মদিগলিয়ানি আরো কে কে
পড়েছি কৈশোরে, কোমর আঁকড়ে তোর
চলে যেত আলো নেশা আলো আরো মিঠে
ঝলমলে বিভ্রমের মাংসল মেজাজি রঙে
বড় বেশি সাজুগুজু-করা মেয়েদের নাচে
স্পন্দনের ছাঁদ ভেঙে আলতো তুলে নিত
মোচড়ানো সংবেদন কাগজে-ক্যানভাসে

অ্যামস্টারডম শহরের ভিড়ে ঠাসা খালপাড়ে
হাঁ করে দেখছি সারা বিশ্ব থেকে এনে তোলা
বিশাল শোকেশে বসে বিলোচ্ছেন হাসি-মুখ
প্রায় ল্যাংটি ফরসা বাদামি কালো যুবতীরা
অন্ধকার ঘরে জ্বলছে ফিকে লাল হ্যালো
এক কিস্তি কুড়ি মিনিট মিশনারি ফুর্তির ঢঙে
পকেটে রেস্ত গুনে পুরানো বিতর্কে ফিরি:
কনটেন্ট নাকি ফর্ম কোনটা বেশি সুখদায়ী 
তাছাড়া কীভাবে আলাদা এই ঝোড়ো আবসাঁথ ?

যুবতী উত্তর দ্যান, শুয়েই দ্যাখো না নিজে,
এই একমাত্র মদ বীর্যকে সবুজ করে তোলে ।
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৭:৫৩ AM 1 টি মন্তব্য:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Love Poem

প্রেমিকার জ্বর

দেখলি তো অবন্তিকা
মশা-বধুরাও তোর
প্রেমিকগুলোর রক্ত চেনে!
মেঝেয় ছড়ানো তোর
গুঁড়ো-গুঁড়ো মুখচ্ছবি
উড়িয়ে পড়েছে সটকে
তোর যত পার্টটাইম
সুবেশ ডিউড দল।
জ্বরদেহ চাইছে রে
জড়িয়ে ধরুক তোর
গা-ময় ছড়ানো শীত
নিভিয়ে ফেলুক কেউ
তাপের স্হানিক নিম
শুকনো ঠোঁটের শ্লেষে
যা তুই চিরটাকাল
আমারই জন্যে শুধু 
রাখলি ঘুমের ভানে--
এরম ব্যবস্হা ভালো
অন্তত তাহলে প্রিয়ে
আমার কাছেই পাবি
জ্বরের বিকল্প রোগ।
২ আগস্ট ২০১১
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৭:৫২ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Love Poem

শরীর সার্বভৌম

জরায়ুটা বাদ দিয়ে অমন আনন্দ কেন অবন্তিকা
তাও এই গোরস্হানে দাঁড়িয়ে গাইছিস তুই
মৃত যত প্রেমিকের গালমন্দে ঠাসা ডাকনাম
যারা কৈশোরে তোর বিছানার পাশে হাঁট মুড়ে বসে
ভুতুড়ে কায়দায় ঝুঁকে প্রেম নিবেদন করেছিল ?
তারপর তারা সব একে-একে লাৎ খেয়ে বিদেয় হয়েছে
অন্য যুবতী ফাঁসতে যাদের জরায়ুপথ বীজ শুঁকলেই
কয়েক হপ্তায় ফুলে ওঠে। সেসব মহিলা কিন্তু আনন্দি পেতো
এই মনে করে যে দেহটা তো সার্বভৌম, মন বা মনন নয়,
মন না চাইলেও দেহে খেলে যায় ওগরানো তরল বিদ্যুত
যা কিনা ভালো-খারাপের ঊর্ধে । তুইও ঠিক বলেছিস:
'শরীরই সার্বভৌম'।
৬ জুলাই ২০১১
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৭:৫২ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Love Poem

পরমাপ্রকৃতি

মেঘের রঙ দিয়ে ছুঁয়ে দিস অবন্তিকা
চামড়া বাঘের ডোরা ধরে
হাওয়ার রেশম দিয়ে চুল আঁচড়ে দিস অবন্তিকা
মাথা বেয়ে ওঠে বুনোমহিষের শিং
ঝড়ের মস্তি দিয়ে পাউডার মাখিয়ে দিস অবন্তিকা
গায়ে ফোটে গোখরোর আঁশ
হরিণের নাচ দিয়ে কাতুকুতু দিস অবন্তিকা
ঈগলপাখির ডানা পাই
রোদের আঁশ দিয়ে নখ কেটে দিস অবন্তিকা
গজায় নেকড়ের থাবা হাতে-পায়ে
নদীর ঢেউ দিয়ে ঠোঁটে চুমু খাস অবন্তিকা
কাঁধে পাই রাবণের জ্ঞানীগুণী মাথা
বৃষ্টির ঝাপট দিয়ে জড়িয়ে ধরিস অবন্তিকা
হুইস্কির বরফ হয়ে যাই
গানের সুর দিয়ে চান করিয়ে দিস অবন্তিকা
ডুবে যেতে থাকি চোরা ঘূর্ণীর রসে
এর দ্বারা পোস্ট করা হাওয়া উনপঞ্চাশ এই সময়ে ৭:৫২ AM কোন মন্তব্য নেই:
এটি ইমেল করুনএটি ব্লগ করুন!X-এ শেয়ার করুনFacebook-এ শেয়ার করুনPinterest এ শেয়ার করুন
লেবেলসমূহ: প্রেমের কবিতা, Love Poem
পুরাতন পোস্টসমূহ হোম
এতে সদস্যতা: পোস্টগুলি (Atom)

Malay Roychoudhury's love poems

Malay Roychoudhury's love poems
মাথা কেটে পাঠাচ্ছি যত্ন করে রেখো

Malay Roychoudhury with researcher Daniela Cappello

Malay Roychoudhury with researcher Daniela Cappello
গবেষক ড্যানিয়েলা ক্যাপেলোর সঙ্গে মলয় রায়চৌধুরী

প্রেমিকার সঙ্গে মলয় রায়চৌধুরী

প্রেমিকার সঙ্গে মলয় রায়চৌধুরী
ছবি এঁকেছেন সঞ্চয়িতা ভট্টাচার্য, পানিসাগর, ত্রিপুরা

হাংরি আন্দোলনের সময়ে মলয় রায়চৌধুরী

হাংরি আন্দোলনের সময়ে মলয় রায়চৌধুরী
এঁকেছেন সঞ্চয়িতা ভট্টাচার্য, পানিসাগর, ত্রিপুরা

হাংরি আন্দোলনের সময়ের ছবি

হাংরি আন্দোলনের সময়ের ছবি
এঁকেছেন সঞ্চয়িতা ভট্টাচার্য, পানিসাগর, ত্রিপুরা

প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাটি লেখার সময়ের ছবি

প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাটি লেখার সময়ের ছবি
ছবি এঁকেছেন সঞ্চয়িতা ভট্টাচার্য, পানিসাগর, ত্রিপুরা

মলয় রায়চৌধুরী । উৎসব চ্যাটার্জির আঁকা ।

মলয় রায়চৌধুরী । উৎসব চ্যাটার্জির আঁকা ।

মোট পৃষ্ঠাদর্শন

এতে সদস্যতা

পোস্টগুলি
Atom
পোস্টগুলি
সব কটি মন্তব্য
Atom
সব কটি মন্তব্য

মেঝেয় বসে মলয় রায়চৌধুরী

মেঝেয় বসে মলয় রায়চৌধুরী
ভাইবোনের সঙ্গে পাটনার বাড়িতে। মলয় রায়চৌধুরী মেঝেতে বসে

ভ্যান গঘ মিউজিয়ামে স্ত্রীর সঙ্গে মলয় রায়চৌধুরী

ব্লগ সংরক্ষাণাগার

  • ▼  2023 (2)
    • ▼  জুলাই (2)
      • হাংরি আন্দোলন সম্পর্কে শরৎকুমার মুখোপাধ্যায়
      • হাংরি বলতে ক্ষুধার্ত বোঝায় না
  • ►  2022 (8)
    • ►  ডিসেম্বর (1)
    • ►  অক্টোবর (5)
    • ►  জানুয়ারি (2)
  • ►  2021 (36)
    • ►  ডিসেম্বর (1)
    • ►  অক্টোবর (7)
    • ►  সেপ্টেম্বর (3)
    • ►  আগস্ট (8)
    • ►  জুলাই (4)
    • ►  মে (2)
    • ►  এপ্রিল (2)
    • ►  ফেব্রুয়ারি (4)
    • ►  জানুয়ারি (5)
  • ►  2020 (131)
    • ►  ডিসেম্বর (22)
    • ►  নভেম্বর (5)
    • ►  অক্টোবর (4)
    • ►  সেপ্টেম্বর (2)
    • ►  আগস্ট (3)
    • ►  জুলাই (6)
    • ►  জুন (5)
    • ►  মে (55)
    • ►  এপ্রিল (6)
    • ►  ফেব্রুয়ারি (4)
    • ►  জানুয়ারি (19)
  • ►  2019 (10)
    • ►  নভেম্বর (4)
    • ►  আগস্ট (1)
    • ►  জুলাই (1)
    • ►  এপ্রিল (1)
    • ►  ফেব্রুয়ারি (2)
    • ►  জানুয়ারি (1)
  • ►  2018 (49)
    • ►  ডিসেম্বর (2)
    • ►  নভেম্বর (6)
    • ►  অক্টোবর (4)
    • ►  সেপ্টেম্বর (4)
    • ►  আগস্ট (9)
    • ►  জুলাই (5)
    • ►  জুন (2)
    • ►  মে (4)
    • ►  এপ্রিল (2)
    • ►  মার্চ (1)
    • ►  ফেব্রুয়ারি (1)
    • ►  জানুয়ারি (9)
  • ►  2017 (5)
    • ►  আগস্ট (1)
    • ►  জুন (1)
    • ►  মার্চ (1)
    • ►  ফেব্রুয়ারি (1)
    • ►  জানুয়ারি (1)
  • ►  2016 (20)
    • ►  ডিসেম্বর (10)
    • ►  নভেম্বর (10)
  • ►  2015 (8)
    • ►  সেপ্টেম্বর (1)
    • ►  জুলাই (6)
    • ►  ফেব্রুয়ারি (1)
  • ►  2014 (12)
    • ►  ডিসেম্বর (1)
    • ►  নভেম্বর (1)
    • ►  অক্টোবর (1)
    • ►  সেপ্টেম্বর (3)
    • ►  আগস্ট (1)
    • ►  জুন (1)
    • ►  এপ্রিল (4)
  • ►  2013 (3)
    • ►  আগস্ট (3)
  • ►  2012 (19)
    • ►  জুলাই (1)
    • ►  মে (13)
    • ►  ফেব্রুয়ারি (4)
    • ►  জানুয়ারি (1)
  • ►  2011 (18)
    • ►  নভেম্বর (5)
    • ►  অক্টোবর (3)
    • ►  আগস্ট (2)
    • ►  মার্চ (4)
    • ►  ফেব্রুয়ারি (4)

Malay Roychoudhury's portrait by Anil Karanjai

Malay Roychoudhury's portrait by Anil Karanjai
মলয় রায়চৌধুরীর পোরট্রেট এঁকেছেন অনিল করঞ্জাই

Drawing Prokash Karmakar. Poem Malay Roychoudhury

Drawing Prokash Karmakar. Poem Malay Roychoudhury
ড্রইং প্রকাশ কর্মকার । কবিতা মলয় রায়চৌধুরী

Prokash Karmakar drawing. Malay Roychoudhury poem

Prokash Karmakar drawing. Malay Roychoudhury poem
ড্রইং প্রকাশ কর্মকার । কবিতা মলয় রায়চৌধুরী

Malay Roychoudhury being interviewed by Joe Wheeler of BBC

Malay Roychoudhury being interviewed by Joe Wheeler of BBC
মলয় রায়চৌধুরী সাক্ষাৎকার দিচ্ছেন বিবিসির জো হুইলারকে । মলয়ের পাশে জিৎ থায়েল

Malay Roychoudhury at Patiram, College Street

Malay Roychoudhury at Patiram, College Street
মলয় রায়চৌধুরী, পাতিরামের দোকানে

Cover Jogen Choudhuri. Book Malay Roychoudhury

Cover Jogen Choudhuri. Book Malay Roychoudhury
প্রচ্ছদ যোগেন চৌধুরী । কাব্যগ্রন্হ মলয় রায়চৌধুরী

Prokash Karmakar drawing ; Malay Roychoudhury poem

Prokash Karmakar drawing ; Malay Roychoudhury poem
ড্রইং প্রকাশ কর্মকার । কবিতা মলয় রায়চৌধুরী

Malay Roychoudhury's Drama collection

Malay Roychoudhury's Drama collection
মলয় রায়চৌধুরীর নাটকসমগ্র

Nirbachito Malay Roychoudhury

Nirbachito Malay Roychoudhury
নির্বাচিত মলয় রায়চৌধুরী
অসাধারণ ইঙ্ক. থিম. Blogger দ্বারা পরিচালিত.