মলয় রায়চৌধুরী
প্রেমেরকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেমেরকবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
এ-নাও হৃপিণ্ডখানা
লেবেলসমূহ:
নতুন কবিতা,
প্রেমেরকবিতা,
মলয় রায়চৌধুরী,
হাংরি আন্দোলন,
Malay Roychoudhury,
Malay Roychoudhury Quote
শুক্রবার, ২৯ মে, ২০২০
যোনি
যোনি
হে অলুক বহুব্রীহি জিভ, তুমি হৃদয় পর্যন্ত যাও
প্রতিটি স্বাদকণা গোলাপি মাংসে নিয়ে তাকে বলো
এই তিক্ত, এই কষায় এই মিষ্টি এই নুন এই মন্ত্রবীজ
রেখে যাচ্ছি মহাসরোবরে প্রোষিত-বার্তাবাহকের
নির্বাক সংলাপে, এই জিভ উৎসর্গ করলুম গহ্বরে
তুমি স্পন্দ তুমি নীড় তুমি কর্মলক্ষ্মী-অবতার
এই নাও এই নাও এই নাও সর্বস্ব এই নাও নাও এই
লেবেলসমূহ:
প্রেমের কবিতা,
প্রেমেরকবিতা,
মলয় রায়চৌধুরী,
Love Poem,
Malay Roychoudhury,
Malay Roychoudhury Quote
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
আমি তো কেউ নই
আমি তো কেউ নই
উৎসর্গ : সোনালী চক্রবর্তী
আমি তো কেউ নই, তুমি তো বিখ্যাত
কেউ না হওয়াও কি খ্যাতির প্রতিচ্ছায়া নয় ?
তুমি তো জ্যোতির্ময়ী, তুমি তো অবিনশ্বরী
আমি তো কেউ নই, তুমি তো পরমাপ্রকৃতি
আমি প্রকৃতির অংশ, যৎসামান্য, বলা যায়
উষ্ণতম মলয়বাতাস, আমি কার্তিকেয় যোদ্ধা
অথচ কেউ নই । কেউ না হওয়ায় যে আনন্দ
তা তুমি বুঝবে না আমি তো আমিও নই
কেউ নই কিছু নই অস্তিত্ববিহীন তুমি ছাড়া
তোমার হাত ধরে অন্ধ আমি ইতিহাসে
তোমার সঙ্গে থেকে যেতে চাই
উৎসর্গ : সোনালী চক্রবর্তী
আমি তো কেউ নই, তুমি তো বিখ্যাত
কেউ না হওয়াও কি খ্যাতির প্রতিচ্ছায়া নয় ?
তুমি তো জ্যোতির্ময়ী, তুমি তো অবিনশ্বরী
আমি তো কেউ নই, তুমি তো পরমাপ্রকৃতি
আমি প্রকৃতির অংশ, যৎসামান্য, বলা যায়
উষ্ণতম মলয়বাতাস, আমি কার্তিকেয় যোদ্ধা
অথচ কেউ নই । কেউ না হওয়ায় যে আনন্দ
তা তুমি বুঝবে না আমি তো আমিও নই
কেউ নই কিছু নই অস্তিত্ববিহীন তুমি ছাড়া
তোমার হাত ধরে অন্ধ আমি ইতিহাসে
তোমার সঙ্গে থেকে যেতে চাই
লেবেলসমূহ:
প্রেমের কবিতা,
প্রেমেরকবিতা,
মলয় রায়চৌধুরী,
Malay Roychoudhury,
Sonali Chakraborty
রবিবার, ৫ জানুয়ারি, ২০২০
তুমি কেমন গো
লেবেলসমূহ:
প্রেমের কবিতা,
প্রেমেরকবিতা,
মলয় রায়চৌধুরী,
Love Poem,
Malay Roychoudhury,
Malay Roychoudhury Quote
অবন্তিকা বানুর জন্য প্রেমের কবিতা
লেবেলসমূহ:
প্রেমেরকবিতা,
মলয় রায়চৌধুরী,
Love Poem,
Malay Roychoudhury,
Malay Roychoudhury Quote
বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১
তোর সুগন্ধ, মুখপুড়ি
ঠিকই বলেছিলি,মুখপুড়ি, থাকুন না সঙ্গে সবসময়, কোঁকড়া দুর্গন্ধ হয়ে,
দেহের নৌকো জুড়ে, আগাপাশতলা, নোনা বাঁকে মাছেদের অপলকা ঝাঁকে
কোথাও অ্যাড্রেনালিনে নীল তাঁতে-বোনা গোড়ালি গন্ধকে মাখা ভিজে-নাচ
চামড়ায় মরে-যাওয়া জং-ধরা হাঙরের মিষ্টি হাঁ-মুখ ভরা খিলখিল আলো
খুঁজুন না যা চাইছেন, ভিনিগারি ঘামের রোদ্দুর, গ্রন্হিল জ্বরের নিঃশ্বাস
ছানাকাটা দুধেল উত্তাল, তাও হরমোনের তরল বারুদে তিতকুটে
বলেছিলি তুই, প্রেম, ছ্যাঃ, সুগন্ধ তো বানানো নকল তার সাথে, ডারলিং
মাংসের মেদের মজ্জার আত্মীয়তা নেই। পেতে হলে শুধুই দুর্গন্ধ নিতে হবে
যা তোর একান্ত আপন, বলেছিলি । চারিপাশে বাতাসের নিভাঁজ জারকে
তোর ওই ঘোষণা উড়ছে: সি ইউ... সিউ ইউ... সি ইউ... সি ইউ...
ফেলে গিয়েছিস তোর লনজারি তপ জিন্স বক্ষবন্ধনী হাইহিল। কই তোর
দুর্গন্ধ কোথাও তো নেই মুখপুড়ি; ফেলে-যাওয়া কিছুতেই নেই। সবই
ভিনিভিনি খুশবু মাখানো। যতক্ষণ ছিলি, তোর গা থেকেও ওই একই
পারফিউম উড়েছে, বানানো নকল; তোরই মতন মুখপুড়ি, কথার
ফেনানো জালে টোপ বেঁধে যা তুই ফেলেই চলেছিস প্রতিরাত প্রতিদিন।
তাহলে ফালতু তোর সি ইউ... সিউ ইউ... ডাক, হাতছানি, উদোম ইশারা।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)