মলয় রায়চৌধুরী

মলয় রায়চৌধুরী

শনিবার, ৩ মার্চ, ২০১৮

মলয়দাস বাউলের গান

ডোমনি, তুইই দয়াল, কালো জাগুয়ার চামড়ায় মোড়া দেহ তোর
দু'জনে ধুলোয় গড়াগড়ি দিয়ে যা শিখেছি তা পশুসঙ্গের মহাবোধ
ডোমনি, তুইই দয়াল, ঘামের ত্বকে মোড়া বিকেলের পাঁকবিলাসিনী
পুলিশের গুলি খেয়ে কিশোরী বয়সে তুই খোঁড়া হয়ে গিয়েছিলি
ডোমনি, তুইই দয়াল, মেছুনির হাজা-হাত, কাগজকুড়ানিয়াফাটল-গোড়ালি
কী করে মগজে নিয়ে যাবো সুষুম্নার মুখে ইড়ার রাস্তায় জড়ো করা বীজ
ডোমনি, তুইই দয়াল, বন্দু ধারণের যোগ্য করে তুলবি কবে
দম নেবো আর ছাড়ব না দঞ যাতে কুম্ভকে থাকি বহুক্ষণ
ডোমনি, তুইই দয়াল, পচা মাংসের গন্ধ তোর মুখে, ঠোঁটেতে কাকের রক্ত
তোর লবণামৃতে সকাল-সন্ধে চান করিয়ে পাপিষ্ঠ করে তুলবি আমাকে
ডোমনি, তুইই দয়াল, শ্রেনিহীন করে দিস, আমিশাষী রসে
নাভিচক্রে কাতুকুতু থিতু করে আসক্তির স্বর্ণলতা দিয়ে মুড়ে দিস
ডোমনি, তুইই দয়াল, বলে দে কেমন করে কুণ্ডলনী চক্র জেগে যাবে
তর্জনীতে অষ্টগুণ ধরে রাখবার ক্রিয়া তোয়াক্কাবিহীন করে দিবি
ডোমনি, তুইই দয়াল, আমাকে যথেচ্ছাচারী মূর্খ করে তোল
নিরক্ষর হয়ে যেতে চাই, অশুদ্ধচিত্ত, নির্বোধ, কমলকুলিশ
ডোমনি, তুইই দয়াল, হাত ধরাধরি করে ডুব দিই বিষ্ঠার পাঁকে

বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৮

মলয় ফকিরের গান

ডোমনি, তুইই দয়াল, রোজ ভোরবেলা দেখি
আঁস্তাকুড় থেকে বেছে নিচ্ছিস কতো পরিত্যাগ
ডোমনি, তুইই দয়াল, আদিমতমা নারীবাদী
বডিস পরতে দেখিনি কোনোদিন, তোর দু'বুকের ভাঁজে
ডোমনি, তুইই দয়াল, জ্যোতি আছে কখনো বা আচমকা
বোঁটাও ঝিলিক দেয়, তাতে কিচ্ছু যায় বা আসেনাকো তোর
ডোমনি, তুইই দয়াল, বাতিল কনডোম তুলে নিয়ে বীর্য শুঁকিস
সুগন্ধে হাসিস মিটিমিটি, হাঁ করে গলায় ঢেলে নিস ফোঁটা-ফোঁটা
ডোমনি, তুইই দয়াল, বারোয়ারি বীজঠোঁটে কবে চুমু খাবো
তুই জিভ টেনে নিবি মুখে সুষুম্না লতিয়ে উঠে ঝরবে তলাতল
ডোমনি, তুইই দয়াল, রক্তমাখা স্যানিটারি ন্যাপকিন
তুলে নিয়ে চটের বস্তায় ভরে নিস, বস্তিতে গিয়ে রক্ত মাখবি গায়ে
ডোমনি, তুইই দয়াল, ওই বাসি রক্ত চেটে নিঃস্বভাবি হতে চাই
ডোমনি, তুইই দয়াল, শিখিয়ে দিয়েছিস শ্বাসবায়ু বন্ধ করে রেখে
ইচ্ছাধীন উড়ন্ত দেহে কুম্ভক সৃষ্টির ইন্দ্রজাল
ডোমনি, তুইই দয়াল, নাভিতে কতোকাল ময়লা জমে আছে
নিয়ে চল তোর ডেরায় জিভ দিয়ে পরিষ্কার করি
ডোমনি, তুইই দয়াল, প্রতিমাসে জোয়ারে ভেসে যাস
তোর তিন নাড়িতে ত্রিবেণী সংহতি
ডোমনি, তুইই দয়াল, রস ও রতির মিশেলে জেগে ওঠ
গরলামৃত নিয়ে আমার মতন সাধকের সাথে নৃত্য কর
ডোমনি, তুইই দয়াল, ইড়াতে পূরক, পিঙ্গলায় রেচক শেখালি
নদীর একূল-ওকূলে অধরে ধরে রেখে নির্মাণচক্রে ঘুমোস
ডোমনি, তুইই দয়াল, তোর লাবণ্যামৃতে চান করে উন্মাদ হই
বিন্দু ধারণের যোগ্য কবে করে তুলবি আমায়
ডোমনি, তুইই দয়াল, শ্মশানের কাঠকয়লায় রেঁধেছিস ভাত
করোটির থালায় ভরে খাবো দুইজনে পোড়া মাংস দিয়ে
ডোমনি, তুইই দয়াল, বলি দেয়া পাঁঠার রক্ত এনে ভরিস করোটিতে
একদিন আমারও করোটিতে চুমু দিয়ে রক্ত খেয়ে নাচবি ধামাল
ডোমনি, তুইই দয়াল, রজঃপ্রবৃত্তির তিনদিন তিনরাত 
দেহের অমাবস্যায় তুই আমাকে পূর্ণিমা দিস
ডোমনি, তুইই দয়াল, আমার ব্যক্তিসত্ত্বা কবে লোপ করে দিবি
আনন্দকে তিনটে দিনের লাল আলো জ্বেলে শীতোষ্ণ করবি কবে
ডোমনি, তুইই দয়াল, চেয়ে দ্যাখ, আমি আঁস্তাকুড়
মানুষের ফেলে দেয়া সবকিছু নিজের অস্তিত্বে ধরে আছি
ডোমনি, তুই দয়াল, আমাকে আলেখ পুরুষ করে তোল
বলে দে কেমন করে স্খলন বন্ধ করে কবিত্বের শক্তি যোগাবো
ডোমনি, তুইই দয়াল, আমাকে সহজ পুরুষ করে তোল
বলে দে কেমন করে সারা দেহে প্রেমানন্দ আনবে বানভাসি
ডোমনি তুইই দয়াল, আমাকে অশ্লীলতম নোংরা গান শেখা
ঝরাই অশ্রাব্য অমৃতধারা এই লাৎখোর বঙ্গসমাজে
ডোমনি, তুইই দয়াল, তুইই শবরী, চণ্ডালী, শৈবালযোনি
পদ্ম আর বজ্রের যোগফলে ক্লেশশত্রুজয়ী পুরুষ করে তোল রে আমাকে
ডোমনি, তুইই দয়াল, কবে তোর অতিনোংরা চরণ দুটি পাবো
বুকের ওপরে রেখে খেলবি দজ্জালদোষে নৈরাত্মহরণ

শনিবার, ২৭ জানুয়ারি, ২০১৮

মলয় সাঁইয়ের গান

মলয় সাঁইয়ের গান

ডোমনি, তুইই দয়াল, যাতে  জ্বালা জুড়োবার ইচ্ছে পুরো ঘুচে যায়
জ্ঞানহীন বন্ধুবর্জিত শত্রুঘেরা থাকি তার ব্যবস্হা করে দিস
ডোমনি, তুইই দয়াল, মোমাছির চাকে মোড়া তোর অঙ্গ, অনিত্যানন্দময়ী
নিয়ে চল মহাবিলাসের গর্তে, করে তোল যতোটা পারিস অদীক্ষিত
ডোমনি, তুইই দয়াল, অশুভের নাচগানে সাধক করে তোল রে আমাকে
কী-কী করলে মহাপাপ হবে তার রাস্তা বলে দে, গোত্রবর্জিত করে তোল
ডোমনি, তুইই মহান, অপ্রেমপন্হায় শ্রীগুহ্যসমাজতন্ত্র ভাঙচুর কর
মগজের আশিক মাশুকাদের স্মৃতিহীন করে মেরে ফ্যাল
ডোমনি, তুইই দয়াল, শরীরের ব্যকরণ মুছে দে রে মস্তিষ্ক থেকে
নিয়ে চল ভুল পথে দেখা যাক মর্ষমজা কীরকম দোষদুষ্ট খেলি

মলয় রায়চৌধুরী

বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০১৮

মলয় রায়চৌধুরীর কবিতা । প্রকাশ কর্মকারের ড্রইং

                                     Drawing by Prakash Karmakar. Poem by Malay Roychoudhury

মলয় রায়চৌধুরীর কবিতা । প্রকাশ কর্মকারের ড্রইং

                                            Drawing by Prakash Karmakar. Poem by Malay Roychoudhury

মলয় রায়চৌধুরীর কবিতা । প্রকাশ কর্মকারের ড্রইং

                                         Drawing by Prakash Karmakar. Poem by Malay Roychoudhury.

নখকাটা ও প্রেম